উল্লিখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মেমারি ডিভাইস তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। নিচে এ প্রযুক্তিটি বর্ণনা করা হলো: বিজ্ঞানে প্রযুক্তি ব্যবহার করে ১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করা প্রযুক্তি হলো ন্যানোপ্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। ন্যানোপ্রযুক্তির দুটি পদ্ধতিতে ব্যবহৃত হয়। যথা-ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে বৃহৎ পদ্ধতিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে বড় কোন জিনিস তৈরি করা যায়। অন্যদিকে বৃহৎ থেকে ক্ষুদ্র পদ্ধতিতে একটি বড় আকৃতির কিছু থেকে শুরু করে তাকে ভেঙে ছোট করতে করতে ক্ষুদ্রতিক্ষুদ্র আকৃতিতে পরিণত করা যায়। ন্যানোপ্রযুক্তি বহুমাত্রিক, এর সীমানা প্রচলিত সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ং-সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত আণবিক কাঠামো নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ ন্যানো পদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। এ প্রযুক্তির মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উল্লিখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তি বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর