দৃশ্যকল্প-২ এর পদ্ধতিদ্বয়ের নিরাপত্তা বিবেচনায় কোনটি অধিক কার্যকর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ব্যবহৃত পদ্ধতি দুটি যথাক্রমে ফেস রিকগনিশন এবং ফিঙ্গার প্রিন্ট। ফেস রিকগনিশন হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। এই পদ্ধতির মাধ্যমে কোনো ব্যবহারকারীর সরাসরি মুখের ছবিকে কম্পিটারে সংরক্ষিত ছবির সাথে তুলনা করা হয়। ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য এবং সঠিক ফলাফল পাওয়া গেলেও ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় না। তাছাড়া ক্যামেরায় আলোর' পার্থক্যের কারণে অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। চুলের স্টাইল পরিবর্তন, মেকআপ বা গহনা ব্যবহার ইত্যাদি মুখমণ্ডল শনাক্তকরণকে ব্যাহত করে। পক্ষান্তরে আঙুলের ছাপ বা ফিঙ্গার পদ্ধতিতে মানুষের আঙুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব থেকে সংরক্ষিত আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট এর সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। এক্ষেত্রে পূর্বেই ব্যবহারকারীর আঙুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট রিডার আঙুলের নিচের অংশের ত্বককে রীড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে। ব্যক্তি শনাক্তকরণে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি ব্যবহারে খরচ তুলনামূলক কম হয় এবং শনাক্তকরণের জন্য খুবই কম সময় লাগে। সফলতার পরিমাণ প্রায় শতভাগ। উপরের বর্ণনার আলোকে বলা যায়, নিশ্চিতভাবে ব্যক্তি শনাক্তকরণে ফেস রিকগনিশন অপেক্ষা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি অধিক কার্যকর। সুতরাং নিরাপত্তা বিবেচনায় ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি অধিক কার্যকর।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর পদ্ধতিদ্বয়ের নিরাপত্তা বিবেচনায় কোনটি অধিক কার্যকর? …
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর