ডা. ফারিন কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ড. ফারিন এর চিকিৎসা দেওয়ার সেবাটি হলো টেলিমেডিসিন যা সাধারণত টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ড. ফারিন শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এক্ষেত্রে তিনি টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোগীর সাথে সংযুক্ত হয়ে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। টেলিকনফারেন্সিং হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া। ভিডিও কনফারেন্সিং এর পাশাপাশি অডিও ও ভিডিও স্থানান্তরের সুবিধাও যুক্ত হয়। ডাক্তার রোগীর সাথে এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে কথোপকথন, ছবি বা ভিডিও বার্তালাপের মাধ্যমে যোগাযোগ করেন। এ প্রক্রিয়ায় টেলিফোন সংযোগ, কম্পিউটার, মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরা, মডেম, মাল্টিমিডিয়া, ইন্টারনেট সংযোগ ইত্যাদি প্রযুক্তির প্রয়োজন হতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিক রোগীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়। সামগ্রিকভাবে এই সেবাটি টেলিমেডিসিন হিসেবে পরিচিত।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
ডা. ফারিন কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর