শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রামটি বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে- উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যানুসারে শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সদৃশ যন্ত্রের প্রযুক্তি হচ্ছে রোবটিক্স। রোবটিক্স প্রযুক্তি বর্তমান বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো: ১. শিল্প ও উৎপাদন খাতে রোবট স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল ও দ্রুত কাজ করতে পারে। উৎপাদনের খরচ কমায় ও গুণগত মান বৃদ্ধি করে। ঝুঁকিপূর্ণ কাজ যেমন- উচ্চ তাপমাত্রা বা বিষাক্ত পরিবেশে রোবট ব্যবহার করা হয়। ২. চিকিৎসা ক্ষেত্রে সার্জারিতে রোবটিক যন্ত্র ব্যবহার করে জটিল ও. সূক্ষ্ম অপারেশন করা যায়। ৩. কৃষি ক্ষেত্রে রোবট ব্যবহার করে চাষ, বপন, কীটনাশক প্রয়োগ ও ফসল সংগ্রহ করা যায়। ৪. গৃহস্থালির কাজে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রান্না, নিরাপত্তা পর্যবেক্ষণে রোবট ব্যবহৃত হচ্ছে। ৫. রোবট শিশুদের প্রোগ্রামিং ও প্রযুক্তিগত শিক্ষা দিতে সাহায্য করে। গবেষণাগারে পরীক্ষা ও তথ্য বিশ্লেষণে রোবট ব্যবহৃত হচ্ছে। ৬. প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে ড্রোন ও যুদ্ধ রোবট সীমান্ত পাহারা, উদ্ধার অভিযান ও বোমা নিষ্ক্রিয়করণে ব্যবহৃত হয়। নজরদারিতে স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৭. স্বয়ংচালিত গাড়ি ও ডেলিভারি রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে। গাড়ির মধ্যে রোবোটিক সেন্সর, GPS ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা হচ্ছে। ৮. মহাকাশ গবেষণায় চন্দ্র ও মঙ্গল গ্রহে রোভার রোবট পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুতরাং রোবোটিক্স বর্তমান বিশ্বের প্রযুক্তিগত বিপ্লবের অন্যতম চালিকাশক্তি। এটি মানুষের কাজকে সহজ, দ্রুত ও নির্ভুল করে তুলছে। ভবিষ্যতে রোবট মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রামটি বিশ্বে উল্লেখযোগ্য …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর