দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। নিচে এই প্রযুক্তির ব্যাখ্যা দেওয়া হলো- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুতপক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়। 'অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র (যেমন- কম্পিউটার) কী ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপন পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদানগুলো হলো- ১. মেশিন লার্নিং: যন্ত্রকে অভিজ্ঞতা থেকে শিখতে সহায়তা করে। ২. ডিপ লার্নিং: মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এমন নিউরাল নেটওয়ার্ক। ৩. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP): ভাষা বুঝে ও তৈরি করে। ৪. কম্পিউটার ভিশন: ছবি ও ভিডিও বুঝতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ক্ষেত্র হলো- ১. স্বাস্থ্য, রোগ নির্ণয় ও চিকিৎসা-পরিকল্পনা; ২. শিক্ষা বুদ্ধিমত্তাসম্পন্ন শিক্ষাসহায়ক সফটওয়্যার; ৩. কৃষি ফসলের রোগ শনাক্তকরণ, উৎপাদন পূর্বাভাস; ৪. ব্যবসাক্ষেত্রে গ্রাহকের আচরণ বিশ্লেষণ, অটোমেশন; ৫. প্রযুক্তি যেমন- চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট (যেমন: Siri, Alexa)
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর