দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথড দুইটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথডটি হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অপরদিকে, দৃশ্যকল্প-২ এর মেথডটি হলো সিনক্রোনাস ট্রান্সমিশন। নিচে এ দুই মেথডের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ডেটা কমিউনিকেশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। ফলে এই ট্রান্সমিশনে সময় বেশি লাগে। এই ট্রান্সমিশনের গতি ও দক্ষতাও সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় কম। অপরদিকে, ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হওয়াকে বলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই মেথডে প্রতি ব্লক ট্রান্সমিশনের মাঝে বিরতির সময় সমান থাকে। ফলে সিনক্রোনাস ট্রান্সমিশনে সময় তুলনামূলক কম লাগে। পাশাপাশি এর গতি ও দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে ডেটা পাঠানোর জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথড দুইটির …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর