শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক অনুসারে, ডাক্তারের রুমে ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্বকে পরিবর্তন করতে পারে। এ ব্যাপারে তোমার মতামত বিশ্লেষণ করো।

উত্তর: তথ্য প্রযুক্তির ধারণার ফলে চিকিৎসাক্ষেত্রেও অভিনব পরিবর্তন ঘটতে পারে। কম্পিউটারের দ্বারা রোগ নির্ণয় ও ঔষধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। রোগীর সব লক্ষণ, রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষার ফল ইনপুট দিলে কম্পিউটার উভয়ের তুলনা করে সম্ভাব্য রোগ বলে দেয়। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট সূক্ষ্মভাবে বিছের করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা, বা থাকলে কি ধরণের অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে। চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ক্যান্সারের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে গবেষণা করা যায়। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কল প্রভৃতির সাহায্যে দূরবর্তী স্থানে চিকিৎসা সুযোগ গ্রহণ ও প্রদান করা যায়। এ পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার এ ক্ষেত্রকে এক নতুন মাত্রা দিয়েছে। এ প্রযুক্তি ছড়িয়ে পড়লে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে।

HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল

উদ্দীপক অনুসারে, ডাক্তারের রুমে ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্বকে পরিবর্ত…

উদ্দীপক

ইমনের হাতে টিউমার। তাই সে ডাঃ এর কাছে গেলো। ডাঃ টিউমার এ নিম্ন তাপমাত্রায় বিশেষ উপায়ে একটি সার্জারি করলেন। তিনি একটি সফটওয়্যার ব্যবহার করেন যা রোগীর লক্ষণের সাপেক্ষে রোগ শনাক্ত ও ঔষধ পরামর্শ দিতে পারে।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2024

উত্তর

এক্সপার্ট সিস্টেম হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ করে তোলে।

উত্তর

আচরণগত ভেরিফিকেশন বায়োমেট্রিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত বায়োমেট্রিক হলো এমন এক কৌশল বা পদ্ধতি যার মাধ্যমে শারীরিক, আচরণগত বৈশিষ্ট্য নিরূপণ করার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। আচরণগত ভেরিফিকেশন বলতে কোনো ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা বা চলাফেরা, কণ্ঠস্বর, স্বাক্ষর প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্তকরণকে বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইমনের চিকিৎসায় ডাক্তার ক্রায়োসার্জারি ব্যবহার করেন। ক্রায়ো শব্দের অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা। অর্থ্যাৎ, ক্রায়োসার্জারি হলো এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অটি ঠাণ্ডা তাপমাত্রার সাহায্যে অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধবংস করা যায়। এ প্রক্রিয়ায় তরল নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল-ইথার-প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। ক্রায়ো এর সাহায্যে আক্রান্ত টিস্যুর উপর এসব পদার্থ প্রলেপ দেওয়া হয়। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা ১২ সেকেন্ডের মধ্যে কমিয়ে ১২০~-১৬৫° সে তাপমাত্রায় আনা হয়। এ সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিস্যুর ভেতর খুব দ্রুত আর্গন গ্যাসের প্রলেপ দেওয়া হয়। তাপমাত্রা অনেক কমে যাওয়ায় কোষের পানি জমাট বদ্ধ হয়ে টিউমারটি আটকা পড়ে গেলে হাতের রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। জমাটবদ্ধ অবস্থায় টিস্যুর ক্ষয় সম্পন্ন হয়। এরপর সূচের মাধ্যমে টিস্যুটিতে হিলিয়াম গ্যাস ঢুকিয়ে তাপমাত্রা ২০°-৪০° সে এ আনা হয়। তখন জমাটবদ্ধ টিউমার কোষটি গলে গিয়ে ধবংস হয়ে যায়। ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। তাছাড়া, লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রটেস্ট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসায় ক্রায়োসার্জারির প্রভাব লক্ষ্য করা যায়। কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় এ চিকিৎসা পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। তবে রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সারের চিকিৎসায়ই কেবল এ পদ্ধতির জন্য কার্যকর।

উত্তর

তথ্য প্রযুক্তির ধারণার ফলে চিকিৎসাক্ষেত্রেও অভিনব পরিবর্তন ঘটতে পারে। কম্পিউটারের দ্বারা রোগ নির্ণয় ও ঔষধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। রোগীর সব লক্ষণ, রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষার ফল ইনপুট দিলে কম্পিউটার উভয়ের তুলনা করে সম্ভাব্য রোগ বলে দেয়। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট সূক্ষ্মভাবে বিছের করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা, বা থাকলে কি ধরণের অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে। চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ক্যান্সারের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে গবেষণা করা যায়। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কল প্রভৃতির সাহায্যে দূরবর্তী স্থানে চিকিৎসা সুযোগ গ্রহণ ও প্রদান করা যায়। এ পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার এ ক্ষেত্রকে এক নতুন মাত্রা দিয়েছে। এ প্রযুক্তি ছড়িয়ে পড়লে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে।
HSCICTChapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যে— i. A ও D ii. B ও D iii. B ও C নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?

Madrasah · 2016

  • নিম্নগামী
  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • উলম্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?

Dhaka · 2016

  • Subject
  • Message
  • Send
  • To

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.টেলিকনফারেন্স কতভাবে করা যায়?

Sylhet · 2016

  • একভাবে
  • দু'ভাবে
  • তিনভাবে
  • চারভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?

Rajshahi · 2016

  • ই-মেইল
  • ফ্যাক্স
  • ফোন
  • টেলিগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • সমস্যা সমাধানের জন্য R লি.-এর MD-এর করণীয় হলো— i. মোবাইলের ব্যবহার ii. টেলিকনফারেন্সের ব্যবস্থা iii. ই-মেইলের ব্যবহার নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • R লি.-এ ক্রয় বিভাগের GM-এর সাথে উৎপাদন বিভাগের GM-এর যোগাযোগ পদ্ধতিটি কী ধরনের?

Dinajpur · 2017

  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • কৌণিক
  • নিম্নগামী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্যমে তথ্য প্রেরণ iii. মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্ৰদান নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?

Sylhet · 2017

  • প্রতীক
  • কার্য
  • আলাপ-আলোচনা
  • SMS

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

Comilla · 2017

  • কম্পিউটার
  • কম্পিউটার
  • রেডিও
  • মোবাইল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচেমৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচেই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধটেলিকনফারেন্স কতভাবে করা যায়?কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিতথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।