চিত্র-১ এ কোন নেটওয়ার্ক টপোলজিটি ব্যবহৃত হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে চিত্র-১ ট্রি টপোলজিকে নির্দেশ করে। একাধিক হাব (Hub) ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় ট্রি টপোলজিতে। একে রুট (Root) বলা হয়। সেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চতর গতিবিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটার যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের হোস্ট হিসেবে কাজ করে। ট্রি টপোলজির নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনা কাজে ও নেটওয়ার্কের গঠন বেশী উপযোগী। এ টপোলজিতে নতুন কোনো নোড সংযোজন বা বাদ দেওয়া সহজ। এবং এ টপোলজিতে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয় না। উপরে ট্রি টপোলজি ব্যাখ্যা করা হলো।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
চিত্র-১ এ কোন নেটওয়ার্ক টপোলজিটি ব্যবহৃত হয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর