উদ্দীপকের “M” সাহেবের অফিসে উপস্থিতি নিশ্চিত ও কারখানায় প্রবেশের প্রকৃয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত?
উত্তর: উদ্দিপকের 'M [গণিত] সাহেবের অফিসের কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ফিংগারপ্রিন্ট পদ্ধতি অন্যদিকে, মনিটরে তাকানোর পর দরজা খোলার পদ্ধতিটিকে বলা হয় আইরিশ এবং রেটিনা স্ক্যান পদ্ধতি। ফিংগার প্রিন্ট ও আইরিশ এবং রেটিনা স্ক্যান পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ফিংগার প্রিন্ট বা হাতের আঙুলের ছাপ। কেননা ফিংগার প্রিন্ট হচ্ছে বহুল ব্যবহৃত একটি বায়োমেট্রিক পদ্ধতি যাতে হাতের আঙুলের ছাপের মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। আমরা জানি, প্রতিটি ব্যক্তির হাতের আঙুলের ছাপ অনন্য। তাই ব্যক্তি শনাক্তকরণ প্রক্রিয়া হিসাবে এটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। এই পদ্ধটির সুবিধা হল- ১। ব্যবহারে খরচ তুলনামূলক অনেক কম। ২। ব্যক্তি সনাক্তকরণে সময় খুব কম লাগে। ৩। সফলতার হার প্রায় শতভাগ। অন্যদিকে, মানুষের চোখের আইরিশ ও রেটিনা স্ক্যান করার মাধ্যমে কোনো ব্যক্তিকে সনাক্তকরণের পদ্ধতিকেই বলা হয়। আইরিশ ও রেটিনা স্ক্যান পদ্ধতি। যেটি সবচেয়ে সফল এবং নিরাপদ প্রক্রিয়া। তবে এই পদ্ধতিতে খরচ হয় অনেক বেশি। তুলনামূলক বেশি মেমরির প্রয়োজন হয়। অনেকে মনে করেন, এই পদ্ধতি ব্যবহারে চোথের ক্ষতি ও হয়। তাই উপরের সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, তুলনামূলক কম ব্যয়বহুল ও রক্ষণাবেক্ষ প্রক্রিয়া সহজ হওয়ায় আইরিশ ও রেটিনা স্ক্যান পদ্ধতি থেকে ফিংগার প্রিন্ট পদ্ধতিটি বহুল ব্যবহৃত হচ্ছে এবং অধিক জনপ্রিয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপকের “M” সাহেবের অফিসে উপস্থিতি নিশ্চিত ও কারখানায় প্রবেশের প্…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর