উদ্দীপকে উল্লেখিত কলেজে নিয়মিত উপস্থিতি নির্ণয়ের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত কলেজে নিয়মিত উপস্থিতি নির্ণয়ের পদ্ধতিটি – হচ্ছে বায়োমেট্রিকস। নিচে ব্যাখ্যা করা হলোঃ- বায়োমেট্রিকস হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে মানুষের শারীরিক গঠন, আচার-আচরণ, বৈশিষ্ট্য গুনাগুন, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। এ পদ্ধত্তির মূল কাজই হলো প্রতিটি মানুষের যে অন্যন্য বৈশিষ্ট্য আছে তাকে খুঁজে বের করা। এবং প্রতিটি মানুষকে সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করতে সাহয্য করা। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে করা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটাতে মিল পাওয়া গেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়। উদ্দীপকে ঢাকা কলেজে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিরীক্ষা করার জন্য একটি যন্ত্রের ব্যবস্থা করা হয়। যার মাধ্যমে এক জনের উপস্থিতি অন্যজন দিতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকে ঢাকা কলেজে যে পদ্ধতিটির কথা বলা হয়েছে তা পাঠ্য বইয়ের বায়োমেট্রিকস এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কলেজে নিয়মিত উপস্থিতি নির্ণয়ের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর