উদ্দীপক অনুযায়ী ভিডিও কনফারেন্স করার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা যায় বিশ্লেষন কর।
উত্তর: উদ্দীপকে স্টার টপোলজি ব্যবহৃত হয়েছে এবং 32 kbps এর ইন্টারনেট স্পিড গ্রহণ করা হয়েছে। 32 kpps এর ইন্টারনেট স্পিড অত্যন্ত কম বিশেষ করে ভিডিও কনফারেন্স এর জন্য। আধুনিক ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনগুলি সাধারণত উচ্চতর ডেটা রেটে ভিডিও ও অডিও সংক্রমণের জন্য ডিজাইন করা হয়। এক্ষেত্রে ভিডিও কনফারেন্স করার জন্য ভিডিও রেজোলিউশন ও ফ্রেম রেট হ্রাস করতে হবে যেমন- 240p বা 360p রেজোলিউশনে ভিডিও সেট করা, এমন কোডেক বেছে নিতে হবে যা অভিজ্ঞ ও ভিডিও ডেটার জন্য উন্নত কম্প্রেশন প্রদান করে। কম্প্রেশন ডেটা ট্রান্সফার রেট কমাতে সাহায্য করে, নেটওয়ার্কে অন্যান্য ট্রাফিক কমাতে হবে। স্টার টপোলজি ব্যবহার করার জন্য নেটওয়ার্ক এর সুবিধাজনক পরিচালনা ও সমস্যা নির্ণয় সহজ হয়। এসব পদক্ষেপ অনুসরণ করে 32 kbps ইন্টারনেট স্পিডের মধ্যেও কিছুটা সফল ভাবে ভিডিও কনফারেন্স করা সম্ভব।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী ভিডিও কনফারেন্স করার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহন ক…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর