বশির ও সাদিকের আর্থিক সচ্ছলতার কারণ- ব্যাখ্যা কর।
উত্তর: বশির ও সাদিকের আর্থিক স্বচ্ছলতার কারন হচ্ছে যথাক্রমে আউটসোর্সিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করা হলোঃ তথ্য প্রযুক্তি বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে। ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্যদেশের লোক দিয়ে করিয়ে নিচ্ছে। এ ধরনের কাজকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং এখন একটি শিল্পে পরিণত হয়েছে। একে কাজে লাগিয়ে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এখনে অর্থ উপার্জন করতে পারছে। অনেকেই আউটআউট সোর্সিংকে পেশা হিসেবে গ্রহণ করছে। এর মাধ্যমে মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে। শিক্ষিত বেকার জনগোষ্ঠী সহজেই আউটসোর্সিং এর মাধ্যমে সাবলম্বী হয়ে উঠছে যা আমরা উদ্দীপকের বসিরের মধ্যেও দেখতে পাই। অন্যদিকে, যে পদ্ধতিতে মানুষের প্রয়োজনে কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে বা কোনো জ্বীন অপসারন করে বা পরিবর্তন ও পরিবর্ধন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয় সে পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোন বিশেষ জিন কে ক্রোমোজোমোর DNA থেকে পৃথক করে অন্য একটি নতুন জিনে স্থানান্তরিত করে কাজে লাগানো। যা উদ্দীপকের সাদিক তার কৃষিক্ষেতে প্রয়োগ করেছে। তাই বলা যায়, উদ্দীপকের বশির আউটসোর্সিং এবং সাদিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেদের আর্থিক স্বচ্ছলতা আনয়ন করেন।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
বশির ও সাদিকের আর্থিক সচ্ছলতার কারণ- ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর