উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহৃত। বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের একটি হচ্ছে বায়োমেট্রিকস ও ভার্চুয়াল রিয়েলিটি। এদের মধ্যে বায়োমেট্রিক প্রযুক্তিটি আমাদের দেশে বহুল ব্যবহৃত। নিচে বিশ্লেষণ পূর্বক মতামত দেওয়া হলোঃ- বায়োমেট্রিকস হচ্ছে এখন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য গুনাগুন, ব্যক্তিত্ব প্রভৃতির দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। এ প্রযুক্তির মূল কাজই হচ্ছে প্রতিটি মানুষের যে জন্য বৈশিষ্ট্য আছে তা খুঁজে বের করা এবং সেই বৈশিষ্ট্যের আলোকে মানুষকে পৃথক পৃথকভাবে খুঁজে বের করতে সাহায্য করা। বাংলাদেশের প্রেক্ষিতে যেসব ক্ষেকে এ প্রযুক্তি ব্যবহার করা হয়- ১) নিরাপত্তা জোরদারকরণঃ নিরাপত্তা ব্যবস্থাকে আরো বেশি নিশ্চিত করতে বায়োমেট্রিকস ব্যবহার করা হয়। বিভিন্ন বড় বড় কোম্পানির ভেতর প্রবেশ করতে ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ স্ক্যান ব্যবহার করা হয়। তাছাড়া সরকারি বিভিন্ন অফিস, মন্ত্রনালয়েও এ পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশে একে সেফটি গার্ড বলা যায়। ২) শিক্ষা প্রতিষ্ঠানে: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি গনণার ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ৩) জাতীয় পরিচয়পত্রে: জাতীয় পরিচয়পত্রে বর্তমায় ব্যক্তিকে একক চিহ্নিতকরণের ক্ষেত্রে দশটি আঙ্গুলের ছাপ নেওয়া হয়। ৪) অপরাধী শনাক্তকরণে: অপরাধীদের শনাক্তকরনের ক্ষেত্রে তাদের হাতের চাপের, চুলের ডিএনএও ব্লাড টেস্ট করা হয়। ৫) ATM কার্ডে: ATM কার্ডের নিরাপত্তর জন্য বায়োমেট্রিকস পদ্ধতিটি বর্তমানে বহুল প্রচলিত। অন্যদিকে, ভার্চুয়াল রিয়েলিটির সরঞ্জামগুলো ব্যয়বহুল হওয়ায় এর ব্যবহার খুব বেশি দেখা যায়না। তাই বলা যায়, ভার্চুয়াল রিয়েলিটির তুলনায় বায়োমেট্রিকস আমাদের দেশে বহুল ব্যবহাত।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর