বশিরের অন্যবিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কীভাবে সম্ভব? ব্যাখ্যা কর।
উত্তর: রশিরের অন্য বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন ই-লানিং বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে সম্ভব হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো গ্লোবাল ভিলেজ ধারণা থেকেই গড়ে উঠেছে আধুনিক শিক্ষা প্রযুক্তি। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এখন শিক্ষাকে মানুষের দোরগোরায় পৌঁছে দিচ্ছে। এখন ইচ্ছে করলেই যে কেউ বাংলাদেশে বসে আমেরিকার যে কোনো লাইব্রেরি থেকে বই পড়তে পারে। ই-লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লানিং। ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা এখন ক্লাসে উপস্থিত না থেকেও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে পারছে। শুধু ডিগ্রি অর্জন নয়, গবেষনা কাজেও যুক্ত হতে পারছে। ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ দেশে বসে থেকে অন্য দেশের বিশ্ববিদ্যালয়ে থেতে লাইভ ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহন করতে পারছে। উদ্দীপকের বশির অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং, অন্যলাইনের মাধ্যমে অন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে। এ থেকে বুঝা যায় যে, বশির ই-লানিং এর মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
বশিরের অন্যবিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কীভাবে সম্ভব? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর