মেডিকেল শিক্ষায় দৃশ্যকল্প-১ এর প্রযুক্তির ব্যবহার বর্ণনা কর ।
উত্তর: উদ্ধিপকের দৃশ্যকল্প-১ হলো ভার্চুয়াল রিয়েলিটি। মেডিকেল শিক্ষায় দৃশ্যকল্প-১ এর প্রযুক্তির ব্যবহার বর্ণনা করা হলো: চিকিৎসা বিজ্ঞানের প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। বিশেষ করে উন্নত বিশ্বে ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষনে এমআইটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপ্নোস্কোপি প্রশিক্ষণ প্রদান করা হয় এ পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপ্নোস্পোপির পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। শিক্ষানীশ ডাক্তারগন এর ফলে অত্যন্ত সহজ সুবিধাজনক ভাবে অপারেশন থিয়েটারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। যেহেতু রোগীগন সর্বোচ্চ ও সর্বোত্তম চিকিৎসকের প্রত্যাশা রাখেন। শিক্ষানবীশ সার্জনদের জন্য শিক্ষালয়ের সুযোগ হলো অভিজ্ঞ কোনো সার্জনের থেকে প্রশিক্ষন নেওয়া। এ ধরনের প্রশিক্ষনের জন্য রোগীর প্রয়োজন হয় । এসব অপারেশন অনেক সময়ও নেয়। তাছাড়া এসব সার্জারির গুনগত মান নির্ভর করে অভিজ্ঞ ডাক্তারদের দক্ষতার ওপর। ছাত্ররা ভার্চুয়াল রিয়েলিটিকে খুব সহজেই টেনিংয়ের জন্য ব্যবহার করতে পারে। ফলে তারা কৌশলগত দক্ষতা অপারেশন ও রোগ সম্পর্কিত তাত্তিক বিষয়বস্তুর অনুশীলন করতে সক্ষম হন।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
মেডিকেল শিক্ষায় দৃশ্যকল্প-১ এর প্রযুক্তির ব্যবহার বর্ণনা কর ।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর