আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিটি মানব সভ্যতার জন্য সুবিধাজনক নাকি ক্ষতিকর? যুক্তি সহকারে তোমার মতামত প্রকাশ কর।
উত্তর: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিটি মানব সভ্যতার জন্য সুবিধাজনক নাকি ক্ষতিকর। নিচে যুক্তি সহকারে আমার মতামত প্রকাশ করা হলোঃ- কৃত্তিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটা শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করা হয়ে থাকে। মানুষের মতো চিন্তা ভাবনা করা বা তাৎক্ষনিক সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা কৃত্রিম উপায়ে কম্পিউটার ব্যবস্থায় করা হলে তাকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে। কৃত্তিম বুদ্ধিমত্তার সুবিধা হল: 1. ই-মেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার দেরে ফিল্টারের মাধ্যমে "স্প্যাম" হিসাবে চিহ্নিত করে। 2. ই-কমার্স ওয়েবসাইটে কোন একজন ক্রেতার পূর্বের কেনাকাটা ও অন্যান্য ব্যবহারকারীদের কেনাকাটার তুলনায় পার্থক্য বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।যেমনঃ Amazon 3. গানিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। 4. রোবট নিয়ন্ত্রনের ক্ষেত্রে। 5. রিমোর্ট সেন্সিং কাজে। 6. চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে। 7. স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষন ও বিশ্লেষণের ক্ষেত্রে। 8. মানুষ্যবিহীন গাড়ী এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 9. স্মার্টফোন ও সয়ংক্রিয় গেম তৈরিতে। 10. প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে। কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধাঃ 1. কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট সিস্টেম এর কারনে অনেক মানুষ কাজহীন হয়ে পড়বে। 2. কৃত্তিম বুদ্ধিমত্তার অপব্যবহার মানবজাতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। 3. এটি একটি ব্যয়বহুল ও রক্ষণাবেক্ষণ তুলনামূলক জটিল। 4. কৃত্রিম বুদ্ধিমত্তার কারনে মানুষের সৃজনশীলতা কমে যায়। পরিশেষে বলতে পারি যে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিটি মানব জীবনে বা মানব সভ্যতার জন্য অনেক সুবিধা জনক আবার মানব সভ্যতার জন্য ক্ষতিকর। তাই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিটি ব্যবহার করার সময় সবাইকে সচেতন থাকতে হবে যাতে করে এর কোন খারাপ প্রভাব যাতে মানব সভ্যতার মধ্যে না পড়ে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিটি মানব সভ্যতার জন্য সুবিধাজনক ন…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর