শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এ পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিম্যুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর (যেমন— 'ক্যান্সার ইত্যাদি) অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিতে আল্ট্রা থিন সুচযুক্ত ক্রায়োপ্রোব প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয়। তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে (–৪১ থেকে – ১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেড) নির্বাচিত টিস্যুটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ঐ নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দরুণ রোগাক্রান্ত টিস্যুর ক্ষতিসাধন হয়। ক্রায়োসার্জারি চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন— তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় । অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরোসার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে। এ পদ্ধতিতে ব্যথা, রক্তপাত অথবা অপারেশনজনিত কাটা-ছেঁড়ার জটিলতা নেই। রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্তও রোগীকে নিতে হয় না ।

HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

মেডিকেল কলেজের শিক্ষক ডাঃ রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম ধকল সহিষ্ণু, রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড পরিবেশে অপারেশন প্রক্রিয়া শেখালেন।

Sylhet · 2024

উত্তর

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।

উত্তর

খাদ্যশিল্পে খাদ্যের গুণাগুণ রক্ষার্থে যেসব দ্রব্যাদি ব্যবহৃত হয়, সেসব দ্রব্য তৈরির জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো ন্যানোটেকনোলজি। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানোটেকনোলজি। ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র এ দুটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। এ প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু-পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এ টেকনোলজি ব্যবহার করা হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এ পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিম্যুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর (যেমন— 'ক্যান্সার ইত্যাদি) অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিতে আল্ট্রা থিন সুচযুক্ত ক্রায়োপ্রোব প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয়। তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে (–৪১ থেকে – ১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেড) নির্বাচিত টিস্যুটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ঐ নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দরুণ রোগাক্রান্ত টিস্যুর ক্ষতিসাধন হয়। ক্রায়োসার্জারি চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন— তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় । অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরোসার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে। এ পদ্ধতিতে ব্যথা, রক্তপাত অথবা অপারেশনজনিত কাটা-ছেঁড়ার জটিলতা নেই। রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্তও রোগীকে নিতে হয় না ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরিবেশ হলো ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি । এ প্রযুক্তিটি খুব বেশি সহজলভ্য না হলেও প্রাত্যহিক জীবনে এর কিছু প্রভাব লক্ষণীয় । যেমন- ১. বিনোদন ক্ষেত্রে : ভার্চুয়াল রিয়েলিটি এ ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত । আজকালকার প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির । ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে নানা ধরনের ' কম্পিউটার গেম তৈরি করা হচ্ছে। মিউজিয়াম ও ঐতিহাসিক স্থানের দৃশ্যও তৈরি করা সম্ভব হচ্ছে। যানবাহন চালনার ও প্রশিক্ষণে : বিমান, মোটরগাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণে সংশ্লিষ্ট সিম্যুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ-সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের ন্যায় প্রশিক্ষণ দেওয়া যায়। ৩. শিক্ষা ও গবেষণায় : শিখন কার্যক্রমে জটিল বিষয়গুলো সিম্যুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের সামনে সহজবোধ্য ও চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায় । গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন সিম্যুলেশনের মাধ্যমে দেখা যায় । ৪. চিকিৎসা ক্ষেত্রে : জটিল অপারেশন, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদিসহ নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগ নির্ণয়ে ব্যাপক হারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় । ৫. সামরিক প্রশিক্ষণে : ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদেরকে উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। ৬. ব্যবসা বাণিজ্য : উৎপাদিত ও প্রস্তাবিত পণ্যের গুণগতমান, গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন, বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি সব ধরনের কার্যক্রমে সিম্যুলেশন পদ্ধতি ব্যবহৃত হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, দৈনন্দিন জীবনে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে আমাদের জীবনমান আরও উন্নত করা সম্ভব।
HSCICTChapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যে— i. A ও D ii. B ও D iii. B ও C নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?

Madrasah · 2016

  • নিম্নগামী
  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • উলম্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?

Dhaka · 2016

  • Subject
  • Message
  • Send
  • To

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.টেলিকনফারেন্স কতভাবে করা যায়?

Sylhet · 2016

  • একভাবে
  • দু'ভাবে
  • তিনভাবে
  • চারভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?

Rajshahi · 2016

  • ই-মেইল
  • ফ্যাক্স
  • ফোন
  • টেলিগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • সমস্যা সমাধানের জন্য R লি.-এর MD-এর করণীয় হলো— i. মোবাইলের ব্যবহার ii. টেলিকনফারেন্সের ব্যবস্থা iii. ই-মেইলের ব্যবহার নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • R লি.-এ ক্রয় বিভাগের GM-এর সাথে উৎপাদন বিভাগের GM-এর যোগাযোগ পদ্ধতিটি কী ধরনের?

Dinajpur · 2017

  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • কৌণিক
  • নিম্নগামী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্যমে তথ্য প্রেরণ iii. মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্ৰদান নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?

Sylhet · 2017

  • প্রতীক
  • কার্য
  • আলাপ-আলোচনা
  • SMS

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

Comilla · 2017

  • কম্পিউটার
  • কম্পিউটার
  • রেডিও
  • মোবাইল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচেমৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচেই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধটেলিকনফারেন্স কতভাবে করা যায়?কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিতথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।