মি. Y এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিসমূহ নির্দেশিত হয়েছে তারা একে অপরের পরিপূরক বিশ্লেষণ সাপেক্ষে মতামত দাও ।
উত্তর: উদ্দীপকে মি. Y এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিসমূহ নির্দেশিত হয়েছে তা হলো যথাক্রমে বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এ দুটি প্রযুক্তি যে একে অপরের পরিপূরক নিচে তা বর্ণনা করা হলো— উদ্দীপক অনুসারে মি. Y এর উন্নত জাতের পাটবীজ উদ্ভাবনের প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং তার গবেষণা কর্মের ডেটা সংরক্ষণের প্রযুক্তি হলো বায়োইনফরমেটিক্স। আমরা জানি, কোনো জীব থেকে জিন বা ডিএনএ ভিন্ন জীবে স্থানান্তর অথবা জিন পরিবর্তনের কৌশল হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন আধুনিক প্রযুক্তি · যেমন ডিএনএ সিকোয়েন্সিং উদ্ভাবনের ফলে বিশ্বব্যাপী জৈবতর্থ্যের (বায়োইনফরমেশন) সমাহার দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এরই সাথে সমহারে বৃদ্ধি পাচ্ছে কম্পিউটেশনাল কৌশল এবং তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্সের প্রয়োজনীয়তা। জন্ম নিলো বায়োইনফরমেটিক্স। এর যে কৌশল প্রয়োগ করে হিসাব-নিকাশ করা হয় সেগুলোর মধ্যে প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে বর্তমানে জেনেটিক ... ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তি কৌশল (কম্পিউটেশনাল টেকনিক) ব্যবহার করে সমাধান করা হয়, যা বায়োইনফরমেটিক্স নামে পরিচিত। যেমন— কোনো একবার একটি নিউক্লিক এসিড ক্রম একত্রিত হয়ে গেলে বায়োইনফরমেটিক বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় ক্রমটি পরিচিত জিনের অনুরূপ কি-না। অর্থাৎ একথা নির্দ্বিধায় বলা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স একে অপরের পরিপুরক।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
মি. Y এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিসমূহ নির্দেশিত হয়েছে তারা একে অপরে…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর