শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। নিচে এ প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাত হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট (HMD: Head Mounted Display) ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একে টেলিপ্রেজেন্স বলা হয়। এছাড়াও এ পদ্ধতিতে বাস্তবভিত্তিক শব্দও সৃষ্টি করা হয়, যাতে মনে হয়, শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উৎসারিত হচ্ছে। এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে ও নিখুঁতভাবে সৈনিকদের অস্ত্র চালনা প্রশিক্ষণ, আধুনিক যুদ্ধান্ত্রের ব্যবহার, রাতে যুদ্ধ পরিচালনা, ডুবোজাহাজ চালনা ইত্যাদি বিষয়ে সহজেই প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছে।

HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল

উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

বর্তমান যুগে সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন। প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙুলের ছাপ এবং অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয়।

Barisal · 2024

উত্তর

বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে।

উত্তর

বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অর্থাৎ 'রোবট' সার্জারির কাজ করছে। যেমন- সার্জিক্যাল রোবট দ্বারা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। রোবট দ্বারা কৃত অপারেশনের নির্ভুলতা বেশি এবং কম রক্তক্ষরণ ও ব্যথামুক্তভাবে অপারেশন করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ডাক্তারদের অপারেশনে রোবট বিভিন্নভাবে সহায়তা করছে।

উত্তর

উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। নিচে এ প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাত হলো এখানে শব্দ এবং স্পর্শকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট (HMD: Head Mounted Display) ছাড়াও অনেক সময় হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একে টেলিপ্রেজেন্স বলা হয়। এছাড়াও এ পদ্ধতিতে বাস্তবভিত্তিক শব্দও সৃষ্টি করা হয়, যাতে মনে হয়, শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উৎসারিত হচ্ছে। এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে ও নিখুঁতভাবে সৈনিকদের অস্ত্র চালনা প্রশিক্ষণ, আধুনিক যুদ্ধান্ত্রের ব্যবহার, রাতে যুদ্ধ পরিচালনা, ডুবোজাহাজ চালনা ইত্যাদি বিষয়ে সহজেই প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছে।

উত্তর

উদ্দীপকে প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের প্রথম পদ্ধতিটি হলো বায়োমেট্রিক্স প্রযুক্তির আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট এবং দ্বিতীয় পদ্ধতিটি হলো আইরিশ বা রেটিনা স্ক্যান পদ্ধতি। নিচে এ পদ্ধতি দুটির মধ্যে তুলনা করা হলো- মানুষের ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারাজীবন ধরে অপরিবর্তিত থাকে। প্রত্যেক ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট এতোটাই স্বতন্ত্র দুটি যমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গার প্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহারকারীর আঙুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে। হয়। পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট রিডার ঐ ব্যবহারকারীর আঙুলের নিচের অংশের ত্বককে রীড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অ্যাকসেস প্রদান করে। এ পদ্ধতিতে সফলতার পরিমাণও বেশি। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলকভাবে কম এবং সহজে সিস্টেম বুঝতে পারে। এ কারণে ফিঙ্গার প্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতিই বহুল ব্যবহৃত। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্ত করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে চোখের আইরিশ বা রেটিনা স্ক্যানার হিসেবে ডেটা ইনপুট করে অ্যাকসেস কন্ট্রোল কাজ করে। কিন্তু আইরিশ ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না। তাছাড়া ডিভাইসটির দামও বেশি। তাই ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি বেশি নির্ভরযোগ্য।
HSCICTChapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যে— i. A ও D ii. B ও D iii. B ও C নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?

Madrasah · 2016

  • নিম্নগামী
  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • উলম্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?

Dhaka · 2016

  • Subject
  • Message
  • Send
  • To

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.টেলিকনফারেন্স কতভাবে করা যায়?

Sylhet · 2016

  • একভাবে
  • দু'ভাবে
  • তিনভাবে
  • চারভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?

Rajshahi · 2016

  • ই-মেইল
  • ফ্যাক্স
  • ফোন
  • টেলিগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • সমস্যা সমাধানের জন্য R লি.-এর MD-এর করণীয় হলো— i. মোবাইলের ব্যবহার ii. টেলিকনফারেন্সের ব্যবস্থা iii. ই-মেইলের ব্যবহার নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • R লি.-এ ক্রয় বিভাগের GM-এর সাথে উৎপাদন বিভাগের GM-এর যোগাযোগ পদ্ধতিটি কী ধরনের?

Dinajpur · 2017

  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • কৌণিক
  • নিম্নগামী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্যমে তথ্য প্রেরণ iii. মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্ৰদান নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?

Sylhet · 2017

  • প্রতীক
  • কার্য
  • আলাপ-আলোচনা
  • SMS

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

Comilla · 2017

  • কম্পিউটার
  • কম্পিউটার
  • রেডিও
  • মোবাইল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচেমৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচেই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধটেলিকনফারেন্স কতভাবে করা যায়?কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিতথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।