ডাঃ "ক" ওটিতে প্রবেশ করার প্রযুক্তি এবং গবেষক "খ" তার কক্ষে প্রবেশ করার প্রযুক্তির মধ্যে কোনটি উত্তম? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ডাঃ "ক" এর ওটিতে প্রবেশ করার প্রযুক্তিটি হল ফিঙ্গারপ্রিন্ট এবং গবেষক "খ" এর কক্ষে প্রবেশ করার প্রযুক্তিটি হল ভয়েস রিকগনিশন বা বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্ভুক্ত। বায়োমেট্রিক্স হল এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিগকনিশন বায়োমেট্রিক্স এর দুটি শাখা। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বহুল পরিচিত একটি বায়োমেট্রিক্স ডিভাইস যার সাহায্যে মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব হতে সংরক্ষিত আঙ্গুলের ছাপ এর সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। এই পদ্ধতি ব্যবহারে খরচ খুবই কম। শনাক্তকরণে সময় কম লাগে এবং সফলতার হার প্রায় শতভাগ। অন্যদিকে ভয়েস রিকিগনিশন পদ্ধতিতে একজন ব্যবহারকারীর কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত ওই ভয়েস ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েজের তুলনা করা হয়। এ পদ্ধতি সহজ ও কম খরচে গ্রহণযোগ্য হলেও এর সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। ভয়েস নকল করে সহজে ধোকা দেওয়া যায়। উপরোক্ত বিশ্লেষণ এর মাধ্যমে বোঝা যায় যে ফিঙ্গারপ্রিন্ট ও ভয়েজের জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি বেশি উত্তম।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
ডাঃ "ক" ওটিতে প্রবেশ করার প্রযুক্তি এবং গবেষক "খ" তার কক্ষে প্রবেশ …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর