উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশলের দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. মোখলেস সাহেবের অফিসে প্রবেশের প্রক্রিয়াটি হচ্ছে আঙ্গুলের ছাপ ( ফিঙ্গার প্রিন্ট ) এবং অফিসে প্রবেশের সময় তাকানো প্রক্রিয়াটি রেটিনা স্ক্যান। এ দুটি প্রযুক্তির মধ্যে ফিঙ্গার প্রিন্ট প্রক্রিয়াটি বেশি সুবিধাজনক। মানুষের ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারাজীবন ধরে অপরিবর্তিত থাকে। প্রতিটি ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট এতোটাই স্বতন্ত্র যে দুটি জমজ শিশু একই ডিএনএ প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়। ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে অফিসে প্রবেশ নিশ্চিত করতে পূর্বেই ব্যবহার কারীর আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডার ঐ ব্যবহারকারীর আঙ্গুলের নিচের অংশের ত্বককে রীড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মিলে গেলে অফিস এক্সেস প্রদান করে। এ পদ্ধতিতে সফলতার পরিমানও বেশি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দাম তুলনামূলক কম এবং সহজেই সিস্টেম বুঝতে পারে। এ কারণে এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত হয়। অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্ত করা গেলেও এর সফলতার হার তুলনামূলক কম। এক্ষেত্রে চোখের আইরিশ বা রেটিনা স্ক্যানার হিসেবে ডেটা ইনপুট করে অ্যাকসেস কন্ট্রোল কাজ করে। কিন্তু আইরিশ ও রেটিনা স্ক্যান অনেক সময় সিস্টেম সহজে বুঝতে পারে না। তাছাড়া ডিভাইসটির দামও তুলনামূলক ভাবে বেশি। তাই ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি বেশি সুবিধাজনক।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশলের দুটির মধ্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর