বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হল বায়োমেট্রিক্স এবং গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হল বায়ো ইনফরমেটিক। এই দুই প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হল- ১. বায়োমেট্রিক্স হল বায়োজিক্যাল ভিটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। অন্যদিকে বায়ো ইনফরমেটিকস হল ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমতা ও রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা গুলোর ব্যবহার করে সমাধান করার প্রযুক্তি। ২. বায়োমেট্রিক প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন: ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, কণ্ঠস্বর ও হাতের ছাপ ইত্যাদি বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। অন্যদিকে বায়ো ইনফরমেটিকস বায়োটিক্যাল ডাটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তির, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। ৩. কম্পিউটার পদ্ধতির নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। অন্যদিকে মলিকুলার জেনেটিক্স এর ভিজুয়্যালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়োইনফরমেটিকস পদ্ধতি ব্যবহৃত হয়। ৪. বায়োমেট্রিক প্রযুক্তিতে মানুষের বায়োটিক্যাল যেটা কম্পিউটার ডেটাবেসের সংরক্ষিত করে, পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে বৈধতা বিবেচনা করে। অন্যদিকে বায়োইনফরমেটিকস বিপুল পরিমাণে পুনরাবৃত্তিমূলক এবং A- পুনটাবৃত্তি মূলক তথ্যসমূহ কে সংরক্ষণের সহায়তা করে। প্যাটার্ন রিকগনিশন এবং এলগরিদম ডেটা মাইনিং করা হয়। ৫. বায়োমেট্রিক্স প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি। অন্যদিকে বায়োইনফরমেটিকস অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সাথে গবেষণার জ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর