দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের উন্নয়নে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিচে তা বর্ণনা করা হলো - বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়ন মানেই এদেশের উন্নয়ন। কৃষি উন্নয়নকে সংস্থার করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় খাদ্য ঘাটতি একটি সাধারণ সমস্যা। এ সমস্যার সমাধানের বর্তমান জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুনে উৎপাদন করা সম্ভব। এ বিষয়টি হাইব্রিড নামে বহুল প্রচলিত। জিন প্রকৌশল এর মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়ায় কাঙ্খিত বৈশিষ্ট্য অল্প সময়ে স্থানান্তর করা সম্ভব বলে সংশ্লিষ্ট উদ্ভাবক বা উদ্যোক্তাগনের নিকট প্রচলিত প্রজননের তুলনায় এ প্রযুক্তিটি অধিক গুরুত্ব পাচ্ছে। আমাদের দেশেও এ প্রযুক্তির ওপর বেশ কিছু সংস্থা কাজ করছে। অনেক উচ্চ ফলনশীল জাতের শষ্য বীজ উৎপাদন করেন। এসব বীজ ব্যবহার করে শস্য ও কয়েকগুণ হাড়ে উৎপাদন সম্ভব হচ্ছে। সম্প্রীতি পাটের জিনোম সিকুয়েন্স আবিষ্কার করা সম্ভব হয়েছে। এর ফলে আমাদের দেশের সোনালী আঁশ পাট বিশ্বের দরবারে হারানো ঐতিহ্য পুনরায় প্রতিষ্ঠা লাভ করেছে। বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বিভিন্ন জাতের মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে। প্রাণের আকার ও মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, ভেড়ার পশম বারানোর কাজে জিন প্রকৌশলকে কাজে লাগানো সম্ভব হচ্ছে। কৃষি ক্ষেত্র ছাড়াও চিকিৎসা ও ওষুধ শিল্পের উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ভূমিকা রাখছে, যা দেশের উন্নয়নকে তরান্বিত করছে। উপরের আলোচনার আলোকে বলা যায়, বাংলাদেশের উন্নয়নের জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে- উ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর