ডাঃ নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা লাভের পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: ডাঃ নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা লাভের পরিবেশ সিমুলেটেড পরিবেশ। আর সিমুলেটেড পরিবেশ তৈরি করা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে । প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে । ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন প্রভাব নিচে দেওয়া হলো: •চিকিৎসাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি দারুন প্রভাব রাখছে। •ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং নির্দেশনা প্রদান করা হয় । ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেয়া হয়। •ফ্লাইট সিমুলেশন করা হয় । • মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। • খেলাধুলায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। • সামরিক ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। •ভিডিও গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। •ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। • বিভিন্ন ইমেজ সংরক্ষণ ও দৃশ্যধারণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। • নগর পরিকল্পনায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় । •ভার্চুয়াল রিয়েলিটির ফলে মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের ক্রিয়া হ্রাস পাবে এবং মানব সমাজ বিলুপ্ত হতে থাকবে । •ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ ইচ্ছেমতো কল্পনার রাজ্যে বিচরণ করতে পারবে। ফলে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। কিন্তু এভাবে মানুষ যদি কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে পৃথিবীতে চরম অনিশ্চয়তা বিরাজ করবে। •ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষের চোখের 'ও শ্রবণশক্তির ক্ষতি হতে পারে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
ডাঃ নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা লাভের পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর