চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চিপসের প্যাকেটজাতকরণের সময় ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানোটেকনোলজি। নিচে ন্যানো টেকনোলজির সুবিধা ও অসুবিধা উল্লেখ করা হলো- সুবিধা: ন্যানো টেকনোলজির সুবিধা অনেক, যেমন- ১. বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হয়। ২. উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট করা সম্ভব হয়। ৩. উত্তায়িত পণ্য অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী,টেকসই ও হালকা হয়। ৪. ক্যান্সার সহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধি হতে মুক্তি লাভ করা সম্ভব। ৫. বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ৬. কার্যকরী ও সস্তার শক্তি উৎপাদন সহ পানি ও বায়ু দূষণ কমানোর সম্ভব ঘটবে। অসুবিধা: টেকনোলজি সুবিধার পাশাপাশি অনেক অসুবিধা রয়েছে, যেমন – ১. এ প্রযুক্তিতে উচ্চারিত ন্যানো ফাইবার বা সূক্ষ্ম তন্তু ফুসফুসে পৌঁছালে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকিসৃষ্টি হতে পারে, এ ঝুঁকি বিষাক্ত ক্ষণিক এসবেস্টস এর চেয়ে বেশি ২. প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক প্রাণঘাতী অস্ত্র তৈরি করা সম্ভব বিধান যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে। ৩. ধ্বনি ও নির্ধনের পার্থক্য চরম বৃদ্ধি পাবে। ৪. মানব শরীরে গঠন শৈলী পরিবর্তন সহ কোষ মেরে ফেলতে পারে ৫. এ প্রযুক্তি ব্যবহার ফলে অদক্ষর আক্রমশ কর্মহীন হয়ে যাবে। ন্যানা প্রযুক্তির অসুবিধা গুলো সতর্কতার সাথে এড়িয়ে চলে এর সুবিধাগুলো গ্রহণ করতে পারলে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখসহ তোমার …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর