হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হিমেল জৈব সংক্রান্ত সমস্যা সমাধানে বায়োইনফরমেটিক্স প্রযুক্তির সহায়তা নিয়েছে। নিচে প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো- জৈব তথ্য বিজ্ঞান তথা বায়োইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত,তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমূহ সমাধান করা হয়। এখানে ব্যবহৃত ডেটা সমূহ হলো ডিএনএ, জিন, অ্যামিনো এসিড এবং নিউক্লিক অ্যাসিড। এসব ডেটা কে ব্যবহার করে জৈব ও জেনেটিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রি করনের কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়,যা জিনভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার এবং উন্নয়নের কাজে লাগে। বায়োইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিশাল জৈব ভান্ডার কে সুশৃংখলভাবে সংরক্ষণ, এত সহজ বিচরণ এবং নির্ভরযোগ্য যেটা প্রদানের দায়িত্ব পালন করা হয়। যেকোনো ডাটার বিশ্লেষনের পূর্বে একেবারে অর্থহীন যেটাকে অর্থপূর্ণ জৈব তথ্য প্রদানের উপযোগী করতে কম্পিউটারের ডেটা প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়। একটি বায়োইনফরমেটিক্স ডিভাইস সাধারণত তিনটি প্রধান কার্য সম্পাদন করে থাকে। যথা- ১. ডিএনএ ক্রম থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা। ২. প্রোটিন থেকে প্রোটিন স্ট্রাকচার নির্ণয় করা। ৩. প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ নির্ণয় করা।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর