চিত্র-১ এ নির্দেশিত নেটওয়ার্ক টোপলজি ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি হচ্ছে বাস টপোলজি। এ ধরনের টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি সংযুক্ত থাকে। ১. বাস টপোলজির প্রধান সংযোগ লাইনকে বাস(bus) বলা হয়। ২. নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে।এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যাবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক শনাক্তের তথ্যও থাকে। ৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে।শুধু প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে,অন্যগুলো এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। ৪. কম তার এবং সরল সংঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। ৫. কোন ককম্পিউটার বিচ্ছিন্ন করণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না৬. কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যায়ে ব্যাবহারের জন্য বাস টপোলজি উত্তম।।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-১ এ নির্দেশিত নেটওয়ার্ক টোপলজি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর