নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সেই পদ্ধতিতে ব্যাখা কর।
উত্তর: নুসাইবা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সে পদ্ধতিটি হল ব্লুটুথ। ওয়ারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তার বিহীনভাবে দুটি ডিভাইস এর মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কের ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তোর আম্মুলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে, সেগুলো কি ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেয়া থাকে। এছাড়া ইদানিং মাউস, কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহৃত হয়। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক -(PAN),2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 Mbps বা তার চেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
নুসাইবা উদ্দীপকের যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান-প্রদান করে সেই পদ্ধ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর