Fig- A ও Fig-B নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ করো ।
উত্তর: Fig- A হলো স্টার টপোলজি। যে নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রিয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো তৈরি করে তাকে স্টার টপোলজি বলে। অন্যদিকে Fig-B হলো রিং টপোলজি । যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে। নিচে স্টার টপোলজি এবং রিং টপোলজির মধ্যে তুলনা দেখানো হলো । • · স্টার টপোলজিতে একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায় না। কিন্তু রিঙের একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায় । • স্টার নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে না। কিন্তু রিং নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। • স্টার নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সহজেই সমাধান করা যায় । কিন্তু রিং নেটওয়ার্কে কোনো সমস্যা হলে ত্রুটি খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়ায়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, Fig-A ও Fig-B নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে Fig-A অর্থাৎ স্টার টপোলজি সুবিধাজনক ।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
Fig- A ও Fig-B নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? …
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর