উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ উল্লিখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি তুলনামূলক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের চিত্র-ক হলো মেশ টপোলজি এবং চিত্র-খ হলো হাইব্রিড টপোলজি । উক্ত টপোলজিদ্বয়ের মধ্যে মেশ টপোলজি উত্তম। নিচে উক্ত টপোলজিদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো: মেশ টপোলজিতে কোনো কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোনো অসুবিধা হয় না । অর্থাৎ সহজে নেটওয়ার্ক খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু হাইব্রিড টপোলজিতে কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয় । হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নির্ভর করছে ঐ নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজিগুলোর ওপর। উদ্দীপকে চিত্র-খ বাস এবং স্টার টপোলজি নিয়ে গঠিত। তাই স্টার টপোলজির S নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হবে। আবার বাস টপোলজির ব্যাকবোন নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হবে। তাই এতে ডেটা কমিউনিকেশনে নিশ্চয়তা মেশ টপোলজির চেয়ে অপেক্ষাকৃত কম থাকে। কিন্তু মেশ টপোলজিতে এরূপ কোনো সমস্যা নেই তাই এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ উল্লিখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনট…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর