জারিফ ও জায়ানের রেজাল্টে কী ধরণের প্রভাব পরিলক্ষিত হয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জারিফের রেজাল্ট তথা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ইতিবাচক প্রভাব পড়ে আর জায়ানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেটের গুরুত্ব খুবই বেশি। বর্তমান যুগে বিভিন্ন অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেওয়া বা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী তার শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে। ইন্টারনেটে একজন শিক্ষার্থী তার শিক্ষা বিষয়ক সকল তথ্য অত্যন্ত সহজেই পেতে পারে। এছাড়াও অনলাইনে শিক্ষামূলক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্লগ আছে যা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জারিফ ইন্টারনেটে ইতিবাচক দিকগুলো তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করেছে এবং ভালো রেজাল্ট করেছে। অপরপক্ষে, ইন্টারনেটে কিছু দিক ও রয়েছে। যেমন -সাইবার ক্রাইম ব্রেইন ড্রেইন,অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি এর সহজলভ্যতা,মাত্রাতিরিক্ত আসক্তি ইত্যাদি একজন শিক্ষার্থীর উপর মারাত্নক ক্ষতিকর প্রভাব ফেলে। জায়ান ইন্টারনেট ব্যবহার এর ক্ষেত্রে এসব নেতিবাচক দিক গুলো এড়িয়ে চলতে পারে নি।আর এসব নেতিবাচক প্রভাবের কারণের জায়ানের রেজাল্ট খারাপ হয়েছে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
জারিফ ও জায়ানের রেজাল্টে কী ধরণের প্রভাব পরিলক্ষিত হয় উদ্দীপকের আলো…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর