শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদান মোড ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদানের মোড হলো সিমপ্লেক্স। সিমপ্লেক্স হলো একমুখী ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। অর্থাৎ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একদিকে ডেটার প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে পারে এবং প্রাপক ডেটা গ্রহণ করতে পারে। কিন্তু প্রাপক কম্পিউটার কখনোই প্রেরক কম্পিউটারে ডেটা পাঠাতে পারে না। উদাহরণস্বরূপ, রেডিও, টিভি ইত্যাদি। অনুরুপভাবে, উদ্দীপকের ক্ষেত্রেও একই ঘটনা পরিলক্ষিত। সার্ভার কম্পিউটার যেসব অনুষ্ঠান ও খেলা সম্প্রচার করে তা জারিফ ও জায়ান দেখতে পারে। কিন্তু সেই সার্ভারে কোনো প্রকার ডেটা প্রেরণ করার ক্ষমতা জারিফ বা জায়ানের পয়েন্ট ল্যাপটপের নেই। তাই একথা স্পষ্ট যে, উদ্দীপকে ব্যবহৃত মোডটি হলো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

উদ্দীপকের আলোকে অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদান ম…

উদ্দীপক

জারিফ ও জায়ান একাদশ শ্রেণির ছাত্র। তাদের শিক্ষার মান উন্নয়নে ICT শিক্ষকের পরামর্শে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ নেয়। বাড়িতে টেলিভিশন না থাকায় মাঝে মাঝে বাড়ির সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠান ও ক্রিকেট খেলা দেখে। কিছুদিন পর দেখা গেল ইন্টারনেট সংযোগ থাকার কারণে জারিফের রেজাল্ট বেশ ভালো হয় কিন্তু জায়ান পিছিয়ে পড়ে।

Dinajpur · 2017

উত্তর

নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং।

উত্তর

অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের পরাবৈদ্যুতিক পদার্থের তৈরি এক ধরণের আঁশ বিশেষ যের মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। এর ব্যন্ডউইথ অত্যন্ত বেশি এবং বিদ্যুৎচুম্বকীয় প্রভাবমুক্ত। প্রতিকূল পরিবেশেও ডেটার নিরাপত্তা রক্ষা হয়। এর মধ্য দিয়ে আলোর গতিতে অর্থাৎ সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার হয়। এই দ্রুতগতি এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে অপটিক্যাল ফাইবার ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়।

উত্তর

উদ্দীপকের অনুষ্ঠান ও ক্রিকেট খেলায় ব্যবহৃত ডেটা আদান-প্রদানের মোড হলো সিমপ্লেক্স। সিমপ্লেক্স হলো একমুখী ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। অর্থাৎ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একদিকে ডেটার প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে। এ পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে পারে এবং প্রাপক ডেটা গ্রহণ করতে পারে। কিন্তু প্রাপক কম্পিউটার কখনোই প্রেরক কম্পিউটারে ডেটা পাঠাতে পারে না। উদাহরণস্বরূপ, রেডিও, টিভি ইত্যাদি। অনুরুপভাবে, উদ্দীপকের ক্ষেত্রেও একই ঘটনা পরিলক্ষিত। সার্ভার কম্পিউটার যেসব অনুষ্ঠান ও খেলা সম্প্রচার করে তা জারিফ ও জায়ান দেখতে পারে। কিন্তু সেই সার্ভারে কোনো প্রকার ডেটা প্রেরণ করার ক্ষমতা জারিফ বা জায়ানের পয়েন্ট ল্যাপটপের নেই। তাই একথা স্পষ্ট যে, উদ্দীপকে ব্যবহৃত মোডটি হলো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড।

উত্তর

উদ্দীপকের জারিফের রেজাল্ট তথা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ইতিবাচক প্রভাব পড়ে আর জায়ানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেটের গুরুত্ব খুবই বেশি। বর্তমান যুগে বিভিন্ন অনলাইন লাইব্রেরি থেকে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেওয়া বা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী তার শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে। ইন্টারনেটে একজন শিক্ষার্থী তার শিক্ষা বিষয়ক সকল তথ্য অত্যন্ত সহজেই পেতে পারে। এছাড়াও অনলাইনে শিক্ষামূলক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্লগ আছে যা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের জারিফ ইন্টারনেটে ইতিবাচক দিকগুলো তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করেছে এবং ভালো রেজাল্ট করেছে। অপরপক্ষে, ইন্টারনেটে কিছু দিক ও রয়েছে। যেমন -সাইবার ক্রাইম ব্রেইন ড্রেইন,অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি এর সহজলভ্যতা,মাত্রাতিরিক্ত আসক্তি ইত্যাদি একজন শিক্ষার্থীর উপর মারাত্নক ক্ষতিকর প্রভাব ফেলে। জায়ান ইন্টারনেট ব্যবহার এর ক্ষেত্রে এসব নেতিবাচক দিক গুলো এড়িয়ে চলতে পারে নি।আর এসব নেতিবাচক প্রভাবের কারণের জায়ানের রেজাল্ট খারাপ হয়েছে।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

  • অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে
  • ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
  • বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
  • আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

  • টেলিফোন ক্যাবল
  • কো-এক্সিয়াল ক্যাবল
  • টুইস্টেড পেয়ার ক্যাবল
  • ফাইবার অপটিক ক্যাবল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

  • LAN
  • PAN
  • MAN
  • WAN

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

  • ১৫০ মাইক্রোন
  • ১৪০ মাইক্রোন
  • ১৩০ মাইক্রোন
  • ১২০ মাইক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

  • nটি
  • n(n-1) টি
  • n(n-1)/2 টি
  • n(n-1)/3টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

  • 6900 bps
  • 6900kbps
  • 9600 Kbps
  • 9600 bps

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।