সুপর্ণার অফিসের কম্পিটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা কর।
উত্তর: সুপর্নার অফিসের কম্পিউটার নেটওয়ার্কের টপোলজিটি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবধরণের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস সংযুক্ত থাকে। ১. বাস টপোলজি প্রধান সংযোগ লাইনকে বাস বলা হয়। এর লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। ২. নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক শনাক্তের তথ্যও থাকে। ৩. বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধু প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্যগুলো এই ডেটা গ্রহন থেকে বিরত থাকে। ৪. কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। ৫. কোনো কম্পিউটার নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। ৬. কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
সুপর্ণার অফিসের কম্পিটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর