শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত ১ম মাধ্যমটি হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের গিগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে থাকে। এর ফ্রিকোয়েন্সি রেন্ঞ্জ 300MHz - 300GHz। রেডিও ফ্রিকোয়েন্সি থেকে এর দুরত্ব বেশি হওয়ায় এর দক্ষতা ও গতা অনেক বেশি। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করে। দুটি ট্রান্সসিভার এর মাঝে মাইক্রোওয়েভের এন্টিনা থাকে। যাতে সিগন্যাল বেশি দুরত্ব অতিক্রম করে এবং পথিমধ্যে কোনো বস্তু প্রতিবন্ধতা সৃষ্টি করতে না পারে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ এর সাহায্যে যেকোন প্রান্তে খুব তাড়াতাড়ি কম খরচে যোগাযোগ করা যায়। মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যান্টিনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানো যায়। বিশ্বব্যাপী টেলিভিশন চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির ব্যবহার করা হয়।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

উদ্দীপকের ১ম মাধ্যমটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। আরিফ ICT বিষয়ে পড়াশুনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারল যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে এ মাধ্যমে ডেটা বাকা পথে চলাচল করতে পারে না বিধায় উচু ভবনের উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয় যার ফ্রিকোয়েন্সি 300MHz হতে 300 GHz। পরবর্তীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে সম্মিলন ঘটানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেসের সাথে যুক্ত করেছে।

Barisal · 2017

উত্তর

একাধিক ল্যানরর ভেতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসকে ব্রিজ বলে।

উত্তর

ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয়। যুগপৎ কথা বলা হলো হাফ-ডুপ্লেক্স পদ্ধতি। এ পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়। অর্থাৎ প্রেরকের ডেটা পাঠানো সম্পন্ন হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে। উদাহরণস্বরূপ, ওয়াকিটকি একটি হাফ-ডুপ্লেক্স ডিভাইস। আমরা দুটি ওয়াকিটকি দ্বারা কথা বলার সময় এক পক্ষের কথা বলার সময় এক পক্ষের কথা শেশ হলে অপর পক্ষ কথা শুরু করতে পারে। একসাথে উভয় পক্ষের কথা বলা অর্থাৎ যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ১ম মাধ্যমটি হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের গিগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে থাকে। এর ফ্রিকোয়েন্সি রেন্ঞ্জ 300MHz - 300GHz। রেডিও ফ্রিকোয়েন্সি থেকে এর দুরত্ব বেশি হওয়ায় এর দক্ষতা ও গতা অনেক বেশি। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করে। দুটি ট্রান্সসিভার এর মাঝে মাইক্রোওয়েভের এন্টিনা থাকে। যাতে সিগন্যাল বেশি দুরত্ব অতিক্রম করে এবং পথিমধ্যে কোনো বস্তু প্রতিবন্ধতা সৃষ্টি করতে না পারে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ এর সাহায্যে যেকোন প্রান্তে খুব তাড়াতাড়ি কম খরচে যোগাযোগ করা যায়। মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যান্টিনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরত্বে পাঠানো যায়। বিশ্বব্যাপী টেলিভিশন চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির ব্যবহার করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ১ম মাধ্যম মাইক্রোওয়েভ থেকে ২য় মাধ্যম অপটিক্যাল ফাইবার ক্যাবল বেশি সুবিধাজনক। টেরিষ্ট্রোরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরণের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা সেকেন্ডে প্রায় ১গিগা বা তার চেয়ে বেশিবার কম্পন বিশিষ্ট। কিন্তু টেরিস্ট্রোরিয়াল মাইক্রোওয়েভ বাকা পথে চলাচল করতে পারে না। তাই প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে কোনো বাধা থাকলে সংকেত পাঠানো যায় না। এজন্য মাইক্রোওয়েভ এ্যান্টিনা বড় কোনো ভবন বা টাওয়ারের ওপর বসানো হয়। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ব্যবস্থা বেশ সহজ এবং টেলিকমিনিকেশন ব্যবস্থার সাথে এর যথেষ্ট মিল রয়েছে। প্রেরক যন্ত্র, প্রেরণ মাধ্যম এবং গ্রাহক যন্ত্র এ তিনটি মূল অংশ নিয়ে ফাইবার অপটিক কমিউনিকেশন ব্যবস্থা সংগঠিত। অপটিক্যাল ফাইবার আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মাধ্যম ডেটা পরিবহন করে থাকে।এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেয়া চলাচল করতে পারে।উচ্চ ব্যান্ডউইথ, আকারে ছোট এবং ওজনে অত্যন্ত কম,শক্তি ক্ষয় করে কম বিদুৎ চৌম্বক প্রবাহ হতে মুক্ত।তাই আধুনিক নেটওয়ার্ক ব্যাকবোন ক্যাবল হিসেবে ফাইবার অপটিক ক্যাবল অত্যন্ত জনপ্রিয়। অর্থাৎ উদ্দীপকের প্রথম মাধ্যমটি থেকে দ্বিতীয় মাধ্যমটি অধিক সুবিধাজনক।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।