উপরের চিত্রগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-ক, চিত্র-খ এবং চিত্র-গ হলো যথাক্রমে স্টার, রিং এবং বাস টপোলজি। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বাস টপোলজি অধিকতর উপযোগী। নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো : উদ্দীপকে চিত্র-ক এর সংগঠন হচ্ছে স্টার টপোলজি। এই টপোলজিতে কেন্দ্রীয় নেটওয়ার্ক হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। কারণ পুরো নেটওয়ার্ক হাবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে ক্যাবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। উদ্দীপকে চিত্র-খ হচ্ছে রিং টপোলজি। এখানে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এই টপোলজিতে কোনো সমস্যা হলে ত্রুটি খুঁজে বের করা কঠিন। এখানে ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি। উদ্দীপকে চিত্র-গ এর সংগঠন হচ্ছে বাস টপোলজি। বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড যুক্ত থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলো তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজির ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি হতে হয় সহজ ও সাশ্রয়ী। একসাথে সম্পূর্ণ নেটওয়ার্ক যাতে অচল হয়ে না যায় সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় বাস টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উপরের চিত্রগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর