শেয়ারFacebookWhatsApp

অধিক দূরত্বে ডাটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের ক্যাবলদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্র-১ ও ২ এর ক্যাবলদ্বয় হলো যথাক্রমে কো-এক্সিয়াল ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবল। অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে এ দুধরনের ক্যাবলের মধ্যে কোন ক্যাবলটি বেশি সুবিধাজনক তা নিচে বিশ্লেষণ করা হলো- কো-এক্সিয়াল ক্যাবলে ডাটা স্থানান্তর গতি বেশি, তবে ফাইবার অপটিক ক্যাবলে ডেটা আলোর গতিতে স্থানান্তর হয় যা সর্বাপেক্ষা দ্রুতগতিসম্পন্ন। ফাইবার অপটিক ক্যাবল কো-এক্সিয়াল ক্যাবল অপেক্ষা অধিক উচ্চ ব্যান্ডউইথসম্পন্ন। যদিও কো-এক্সিয়াল ক্যাবলে ট্রান্সমিশন লস অনেকটাই কম তবে ফাইবার অপটিকে এই লস প্রায় হয় না বললেই চলে। কো-এক্সিয়াল ক্যাবলের ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে যেখানে কোন রকম রিপিটার ছাড়াই ফাইবার অপটিক 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। ফাইবার অপটিক ক্যাবলের ক্ষেত্রে পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডেটা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে না, তাই ডেটা কোনো রকম ঝামেলা ছাড়াই অধিক দূরত্বে প্রেরণ করা যায়। তাই সবদিক বিবেচনায়, অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে ফাইবার অপটিক ক্যাবল অধিক সুবিধাজনক।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

অধিক দূরত্বে ডাটা প্রেরণের ক্ষেত্রে উদ্দীপকের ক্যাবলদ্বয়ের মধ্যে কো…

উদ্দীপক

question image

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

ডেটা কমিউনিকেশন হলো উৎস (প্রেরণকারী) ও গ্রহণকারীর মধ্যে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা।

উত্তর

কোনো মাধ্যম বা চ্যানেলের মধ্য দিয়ে ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভর করে। কোনো চ্যানেলের ব্যান্ডউইথ 30 Mbps বলতে বোঝায় প্রতি সেকেন্ডে ঐ চ্যানেলের মধ্য দিয়ে 30 Mb ডেটা ট্রান্সফার হয়।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ এর ক্যাবলটি হলো কো-এক্সিয়াল ক্যাবল। নিচে এর গঠন বর্ণনা করা হলো- কো-এক্সিয়াল ক্যাবল তামা বা কপার নির্মিত মূলত তিনটি স্তরবিশিষ্ট তারের ক্যাবল, কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর এবং এ স্তরকে ঘিরে তামার তারের একটি জাল বা শিল্ড (Braided Shield)। বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার দরুন এর নামকরণ কো-এক্সিয়াল করা হয়েছে। অনেক সময় শিল্ড এবং প্লাস্টিকের অপরিবাহী স্তরের মাঝে একটি মেটালিক ফয়েলও থাকে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এ ক্যাবলটিকে আবৃত করে রাখে। তামার তারের জালি এবং মেটালিক ফয়েলটি একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে 'বাইরের সকল প্রকার বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে। বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার দরুন এর নামকরণ কো-এক্সিয়াল করা হয়েছে। এ ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 10 Mbps পর্যন্ত হতে পারে। Bayonet-Neil-Concelman (BNC) কানেক্টরের সাহায্যে এ নেটওয়ার্কে সংযোগ প্রদান করা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ ও ২ এর ক্যাবলদ্বয় হলো যথাক্রমে কো-এক্সিয়াল ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবল। অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে এ দুধরনের ক্যাবলের মধ্যে কোন ক্যাবলটি বেশি সুবিধাজনক তা নিচে বিশ্লেষণ করা হলো- কো-এক্সিয়াল ক্যাবলে ডাটা স্থানান্তর গতি বেশি, তবে ফাইবার অপটিক ক্যাবলে ডেটা আলোর গতিতে স্থানান্তর হয় যা সর্বাপেক্ষা দ্রুতগতিসম্পন্ন। ফাইবার অপটিক ক্যাবল কো-এক্সিয়াল ক্যাবল অপেক্ষা অধিক উচ্চ ব্যান্ডউইথসম্পন্ন। যদিও কো-এক্সিয়াল ক্যাবলে ট্রান্সমিশন লস অনেকটাই কম তবে ফাইবার অপটিকে এই লস প্রায় হয় না বললেই চলে। কো-এক্সিয়াল ক্যাবলের ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে যেখানে কোন রকম রিপিটার ছাড়াই ফাইবার অপটিক 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারে। ফাইবার অপটিক ক্যাবলের ক্ষেত্রে পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডেটা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে না, তাই ডেটা কোনো রকম ঝামেলা ছাড়াই অধিক দূরত্বে প্রেরণ করা যায়। তাই সবদিক বিবেচনায়, অধিক দূরত্বে ডেটা প্রেরণের ক্ষেত্রে ফাইবার অপটিক ক্যাবল অধিক সুবিধাজনক।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।