উদ্দীপকের প্রযুক্তিগুলো সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কী ভূমিকা রাখবে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রযুক্তিগুলো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কী ভূমিকা রাখবে তা নিচে মূল্যায়ন করা হলো- প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস এবং ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। স্ক্যানার যেকোনো ডেটাকে স্ক্যান করতে পারে। আর নেটওয়ার্কের সহায়তায় সেই স্ক্যানকৃত ডেটা প্রাপক কম্পিউটার বা কম্পিউটারসমূহে প্রেরণ করা যায়। প্রিন্টার দিয়ে কম্পিউটারের যেকোনো তথ্যকে কাগজের মাধ্যমে প্রিন্ট করা যায়। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে প্রিন্টার, স্ক্যানার ও ইন্টারনেটের ব্যবহার প্রতিদিনের বিষয়। প্রযুক্তির সহায়তা ছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। কারণ প্রতিনিয়ত একটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখতে হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। ফলে তথ্য প্রযুক্তিগত সুবিধা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবশ্যক। প্রতিষ্ঠানটিতে নেটওয়ার্ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির পাঠদানের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ক্লাশরুমগুলোকে ডিজিটাল ক্লাশরুমে রূপান্তর করার জন্য সহায়ক হয়েছে। প্রতিষ্ঠানটি দিন দিন আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের প্রযুক্তিগুলো সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সার্বিক উন…
উদ্দীপক
সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর