উদ্দীপকের প্রযুক্তি IEEE 802.15 প্রযুক্তির তুলনায় অধিকতর উপযোগী- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো ওয়াইম্যাক্স। এটি IEEE 802.15 তথা ব্লুটুথ প্রযুক্তির তুলনায় অধিকতর উপযোগী। কারণ- ১. ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি 2.45 GHz, যেখানে ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি 66 GHz পার্যন্ত হয়ে থাকে। ২. ব্লুটুথ এর গতি সর্বোচ্চ 25 Mbps হয়ে থাকে, যেখানে ওয়াইম্যাক্সের গতি সর্বোচ্চ 1000 Mbps হয়ে থাকে। ৩. ব্লুটুথ হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিট করে। অন্যদিকে ওয়াইম্যাক্স ফুল ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিট করে। ৪. ব্লুটুথ স্বল্প দূরত্বে ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নেটওয়ার্ক গঠনের জন্য ওয়াইম্যাক্স ব্যবহার করা হয়। অর্থাৎ উপরের আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে, নেটওয়ার্কের বিস্তৃতি, গতি, ফ্রিকুয়েন্সি কিংবা ট্রান্সমিশন মোড় যে কোন মানদণ্ডে ওয়াইম্যাক্স ব্লুটুথ এর তুলনায় অধিক উপযোগী।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের প্রযুক্তি IEEE 802.15 প্রযুক্তির তুলনায় অধিকতর উপযোগী- ব্…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর