শেয়ারFacebookWhatsApp

উপরের চিত্রগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের চিত্র-ক, চিত্র-খ এবং চিত্র-গ হলো যথাক্রমে স্টার, রিং এবং বাস টপোলজি। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বাস টপোলজি অধিকতর উপযোগী। নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো: উদ্দীপকে চিত্র-ক এর সংগঠন হচ্ছে স্টার টপোলজি। এই টপোলজিতে কেন্দ্রীয় নেটওয়ার্ক হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। কারণ পুরো নেটওয়ার্ক হাবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে ক্যাবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। উদ্দীপকে চিত্র-খ হচ্ছে রিং টপোলজি। এখানে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এই টপোলজিতে কোনো সমস্যা হলে ত্রুটি খুঁজে বের করা কঠিন। এখানে ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি। উদ্দীপকে চিত্র-গ এর সংগঠন হচ্ছে বাস টপোলজি। বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড যুক্ত থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলো তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজির ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি হতে হয় সহজ ও সাশ্রয়ী। একসাথে সম্পূর্ণ নেটওয়ার্ক যাতে অচল হয়ে না যায় সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় বাস টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

উপরের চিত্রগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্…

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ।

উত্তর

ওয়াইফাই জোন এমন একটি এলাকা যেখানে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযোগ পাওয়া যায়। ওয়াইফাই জোনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। WPA3 (বা অন্তত WPA2) এনক্রিপশন ব্যবহার করতে হবে। রাউটারের ডিফল্ট সেটিংস (যেমন: ডিফল্ট আইডি, পাসওয়ার্ড) পরিবর্তন করতে হবে। MAC ফিল্টারিংসহ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে আমরা ওয়াইফাই-জোনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

উত্তর

উদ্দীপকের গ-চিত্রটি হলো বাস টপোলজি। যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড অর্থাৎ কম্পিউটার ও অন্যান্য ডিভাইস ইত্যাদি যুক্ত থাকে তাই বাস টপোলজি। এতে প্রধান সংযোগ লাইনের দু'প্রান্তে দু'টি টার্মিনেটর থাকে। এই প্রধান সংযোগ লাইনকে বাস (Bus) বলা হয়। নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা হয় দ্বিমুখী। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এ লাইনে ডেটা পাঠিয়ে দেয়। প্রেরিত ডেটার সাথে প্রাপক কে. হবে সে তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি • কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে। শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্যরা এই ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। কম্পিউটার ল্যাবে স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য বাস টপোলজি উত্তম।

উত্তর

উদ্দীপকের চিত্র-ক, চিত্র-খ এবং চিত্র-গ হলো যথাক্রমে স্টার, রিং এবং বাস টপোলজি। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বাস টপোলজি অধিকতর উপযোগী। নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো: উদ্দীপকে চিত্র-ক এর সংগঠন হচ্ছে স্টার টপোলজি। এই টপোলজিতে কেন্দ্রীয় নেটওয়ার্ক হাব বা সুইচ খারাপ হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। কারণ পুরো নেটওয়ার্ক হাবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে ক্যাবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। উদ্দীপকে চিত্র-খ হচ্ছে রিং টপোলজি। এখানে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এই টপোলজিতে কোনো সমস্যা হলে ত্রুটি খুঁজে বের করা কঠিন। এখানে ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি। উদ্দীপকে চিত্র-গ এর সংগঠন হচ্ছে বাস টপোলজি। বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড যুক্ত থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলো তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজির ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। এক্ষেত্রে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। শিক্ষা প্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি হতে হয় সহজ ও সাশ্রয়ী। একসাথে সম্পূর্ণ নেটওয়ার্ক যাতে অচল হয়ে না যায় সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় বাস টপোলজি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।