উদ্দীপকে উল্লিখিত নিতার বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নিতার বাসায় ব্যবহৃত [গণিত] স্ট্যান্ডার্ড-এর প্রযুক্তিটি হলো Wi-Fi । Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity। তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে তাকে Wi-Fi বলে। কম্পিউটার ও ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই (Wi-Fi)। এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত। তাই বাসা-বাড়ি, হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, মার্কেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এর ব্যবহার দেখা যায়। এ ব্যবস্থায় Wi-Fi অ্যানাবন্ড ডিভাইস, যেমন- ল্যাপটপ, স্মার্টফোন, ভিডিওগেম কনসোল, ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে কোনো প্রকার লাইসেন্স বা অনুমোদনের প্রয়োজন পড়ে না।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিতার বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? বর্ণন…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
যে টপোলজিতে কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন- প্রিন্টার, সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে। এ পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো এই হাব বা সুইচের মাধ্যমে একটি অন্যটির সাথে যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে। ফলে সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ ৰা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়।
এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে।
সুতরাং উপরের বর্ণনার আলোকে বলা যায় মুগ্ধ এর অফিসের নেটওয়ার্ক টপোলজি হলো স্টার টপোলজি।