উদ্দীপকের চিত্র-৩ সংশ্লিষ্ট টপোলজি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-৩ এর নেটওয়ার্ক টপোলজিটি হলো ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে কম্পিটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার ন্যায় বিন্যস্ত ও যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়। এ ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তবর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটারে যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। ট্রি টপোলজির নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়। এক্ষেত্রে ডেটা প্রবাহ হয় দ্বিমুখী। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপোলজির তুলনায় ট্রি টপোলজিতে বেশি সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ডেটা নিরাপত্তাও সবচেয়ে বেশি।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-৩ সংশ্লিষ্ট টপোলজি ব্যাখ্যা কর।
উদ্দীপক

সরকারি ব্রজলাল কলেজ, খুলনা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অপরদিকে স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক বাস্তবায়ন করা হয়। কিন্তু কেন্দ্রীয় অবস্থানে থাকা হাব বা সুইচে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ককে অকেজো করে দেয় এবং স্টার টপোলজিতে পরিমাণে বেশি ক্যাবল ব্যবহৃত হয় বিধায় এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া।
অতএব উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকে নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে বাস টপোলজি যুক্তিযুক্ত।