উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসটি হলো মডেম (Modem)। মডেম হলো একটি বিশেষ ধরনের কমিউনিকেশন ডিভাইস যা কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করার মাধ্যমে দুইটি দূরবর্তী কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব করে তোলে। এর মূল কার্যপদ্ধতিতে দুটি ধাপ রয়েছে – মডুলেশন এবং ডিমডুলেশন। যখন কম্পিউটার থেকে কোনো ডেটা পাঠানো হয়, তখন সেই ডেটা ডিজিটাল সংকেত আকারে থাকে। কিন্তু টেলিফোন লাইন বা অনুরূপ অ্যানালগ মাধ্যম ডিজিটাল সংকেত সরাসরি গ্রহণ করতে পারে না। এই সমস্যা সমাধানে, প্রেরকের মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, যা মডুলেশন নামে পরিচিত। এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করে গন্তব্যে পাঠানো হয়। গন্তব্যে পৌঁছালে প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তর করে, যা ডিমডুলেশন নামে পরিচিত। এভাবে ডেটা প্রেরণ ও গ্রহণে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মডেমকে একটি সিগনাল কনভার্টার হিসেবেও বিবেচনা করা হয় যা কো-এক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন সম্পন্ন করে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতির বর্ণনা দাও।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর