চিত্র অঙ্কনপূর্বক উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক টপোলজিটি হচ্ছে ট্রি টপোলজি। নিচে এর, ব্যাখ্যা দেওয়া হলো: ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার যুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়। মূলত, স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি। উদ্দীপকের ট্রি-টপোলজি চিত্রটি নিম্নরূপ হবে- উপরের চিত্রে কেন্দ্রীয় সুইচ থেকে তিনটি শাখা বের হয়ে প্রতিটি শাখায় একটি করে LAN-সুইচ যুক্ত আছে। প্রতিটি LAN-এ সুইচের সাথে একাধিক কম্পিউটার (বা ডিভাইস) সংযুক্ত, যা নিজে একটি স্টার টপোলজি তৈরি করে। অন্যদিকে, তিনটি সুইচকে একটি কেন্দ্রীয় নোডের সাথে ফাইবার ক্যাবলে যুক্ত করার ফলে স্তরক্রমিক গাছের মতো বিন্যাস গড়ে উঠেছে। এতে প্রতিটি LAN নিজস্বভাবে স্টার টপোলজিতে এবং সবগুলো একত্রে গাছের মতো হায়ারারর্কিক্যাল গঠনে যুক্ত থাকে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র অঙ্কনপূর্বক উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর