উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদ্বয়ের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত IEEE 802.11 এবং IEEE 802.16 স্ট্যান্ডার্ড দুটি দ্বারা নির্দেশিত প্রযুক্তি দুটি হলো যথাক্রমে Wi-Fi এবং WiMax। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. Wi-Fi এর কভারেজ 50 - 100 মিটার। পক্ষান্তরে WiMax এর কভারেজ প্রায় 10 – 50 কিলোমিটার। - ২. Wi-Fi নেটওয়ার্কে খরচ কম, কিন্তু WiMax নেটওয়ার্ক ব্যয়বহুল। ৩. Wi-Fi এর নেটওয়ার্ক WLAN, WiMax এর নেটওয়ার্ক WMAN। 8. Wi-Fi এর গতি 11-200 Mbps, WiMax এর গতি 80-1000 Mbps | ৫. Wi-Fi এর স্ট্যান্ডার্ড IEEE 802.11 অন্যদিকে WiMax এর স্ট্যান্ডার্ড IEEE 802.16 । ৬. Wi-Fi এ হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হলেও WiMax এ ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়। ৭. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি 2.4-5 GHz, WiMax এর ফ্রিকোয়েন্সি 2-66 GHz।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর