চিত্র-১ এর টপোলজির বর্ণনা দাও।
উত্তর: চিত্র-১ নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি। রিং টপোলজি হলো নেটওয়ার্ক টপোলজির একটি প্রকার যেখানে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস একটি বৃত্তাকার পথে একে অপরের সাথে সংযুক্ত। এখানে দুটি ডিভাইস তার দুপাশের দুটি ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। একটি ডেটা গ্রহণের জন্য এবং অন্যটি ডেটা প্রেরণের জন্য। এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম লাগে। তবে রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কই অকেজো হয়ে যায় এবং এদের পরস্পরের মাঝে ডেটা আদান-প্রদান ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
চিত্র-১ এর টপোলজির বর্ণনা দাও।
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর