উদ্দীপকে আলোচিত ফাইল ব্যবস্থাপনার সেবা কোন প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোচিত ফাইল ব্যবস্থাপনা সেবা হাবের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। যা স্টার টপোলজির কেন্দ্রিয় ডিভাইস। যে টপোলজি একটি কেন্দ্রিয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে। এখানে একটি কেন্দ্রিয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়ে থাকে। এ সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেয়া যায়। ল্যানের সেগমেন্ট গুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ববহৃত হয়। হাবে অনেক পোর্ট থাকে। ডেটা প্যাকেট একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয় যাতে ল্যানের সব সেগমেন্ট এর প্যাকেটসমূহ দেখতে পারে। হাবের দাম তুলনামূলত কম। এই নেটওর্য়াকে বিভিন্ন ক্যাবল ব্যবহার করা যায়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত ফাইল ব্যবস্থাপনার সেবা কোন প্রযুক্তির মাধ্যমে বাস্ত…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত। এ অবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। এতে কেন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকে না।
- রিং টপোলজির সুবিধা:
১. সার্ভারের প্রয়োজন হয় না।
২. প্রত্যেক কম্পিউটারের গুরুত্ব সমান।
৩. কম্পিউটার বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
- রিং টপোলজির অসুবিধা:
১. একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অচল।
২. সমস্যা নিরূপণ জটিল।
- স্টার টপোলজি:
কেন্দ্রিয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গড়ে তোলে।
- স্টার টপোলজির সুবিধা:
১. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করলেও প্রতিবন্ধকতা দেখা দেয় না।
২. নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ।
৩. একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না।
- স্টার টপোলজির অসুবিধা:
১. কেন্দ্রিয় কম্পিউটারে সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক অচল।
২. এখানে বেশি ক্যাবল ব্যবহৃত হয় তাই এটি ব্যায়বহুল পদ্ধতি।