বৃহৎ এবং অধিক কার্যকরী নেটওয়ার্ক গঠনে চিত্র-২ চিত্র-৩ এর মধ্যে কোন টপোলজটি অধিক উপযোগী? আলোচনা কর।
উত্তর: চিত্র-২ হলো ট্রি টপোলজি এবং চিত্র-৩ হলো স্টার টপোলজি। দুটির মধ্যে অধিক কার্যকরি নেটওয়ার্ক গঠন করতে স্টার টপোলজি অধিক উপোযোগী। ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট নোডের সাথে সার্ভার কম্পিউটার যুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। অন্যিদকে স্টার টপোলজিতে প্রতিটি নোড একটি হাব বা সুইচের মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। ট্রি টপোলজি জটিল পদ্ধতি। অন্যদিকে স্টার টপোলজি অপেক্ষাকৃত সহজ পদ্ধতি স্টার টপোলজিতে একটি কম্পিউটার নস্ট হলে তা অন্য কম্পিউটারের কাজে ব্যাঘাত ঘটায় না। ট্রি-তে উপরের স্তরের কম্পিউটার নস্ট হলে তার অধীনে থাকা কম্পিউটার অচল হয়ে যায়। ট্রি টপোলজির চেয়ে স্টার টপোলজিতে খরচ তুলনামূলক কম। স্টার-এ রক্ষণাবেক্ষণ সহজ এবং ইন্টেলিজেন্ট সুইচ ব্যবহার করে কাজের মনিটরিং করা যায়। যার মাধ্যমে একটি কার্যকরি নেটওয়ার্ক গঠন করা সম্ভব হয়। অতএব, নানা দিক বিবেচনায় স্টার টপোলজিতে ট্রি টপোলজি অপেক্ষা অত্যন্ত সহজে, কম খরচে তুলনামূলক কার্যকরি নেটওয়ার্ক গঠন করা যায়।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
বৃহৎ এবং অধিক কার্যকরী নেটওয়ার্ক গঠনে চিত্র-২ চিত্র-৩ এর মধ্যে কোন …
উদ্দীপক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
চিত্র-১ একই সময়ে A ও B তথ্য আদান প্রদান করতে পারে।উত্তর
উত্তর