কর্পোরেট অফিস কক্ষের জন্য কোন নেটওয়ার্ক প্রযোজ্য- ব্যাখ্যা কর।
উত্তর: কর্পোরেট অফিস কক্ষের জন্য LAN নেটওয়ার্ক ও মেশ টপোলজি প্রযোজ্য-নিচে ব্যাখ্যা করা হলোঃ সাধারণত LAN নেটওয়ার্ক বেশি ব্যবহার করা হয় অফিস-আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি বেনে স্থাপিত অসংখ্য কম্পিউটারের মধ্যে। এতে অনেক ডিভাইস একসেস পাওয়া যায় এবং রিপিটার ছাড়া বিস্তৃতি সর্বোচ্চ 1 কি.মি. করা যায়। যেহেতু উদ্দীপকে একটি কর্পোরেট অফিসের কথা বলা হয়েছে সেহেতু একে আমরা LAN নেটওয়ার্কের আওতাভুক্ত করতে পারি। তাছাড়া একে আমরা মেশ টপোলজির আওতায়ও আনতে পারি। এ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থাকে। আর উদ্দীপকে বলা হয়েছে, জনাব মনহরের অফিসের কিছু কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ফটোকপির মেশিন প্রত্যেকটা ডিভাইস পররষ্পরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে LAN ও মেশ নেটওয়ার্কের কথা বলা হয়েছে।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
কর্পোরেট অফিস কক্ষের জন্য কোন নেটওয়ার্ক প্রযোজ্য- ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর