উদ্দীপকে নেটওয়ার্কের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা এবং না থাকার ক্ষেত্রে কোন টপোলজি প্রযোজ্য? টপোলজি দুটির সুবিধা অসুবিধা ব্যাখা করে নিজের মতামত দাও।
উত্তর: কেন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকার ক্ষেত্রে স্টার টপোলজি আর না থাকার ক্ষেত্রে রিং টপোলজি প্রযোজ্য। [চিত্র] রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত। এ অবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। এতে কেন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকে না। - রিং টপোলজির সুবিধা: ১. সার্ভারের প্রয়োজন হয় না। ২. প্রত্যেক কম্পিউটারের গুরুত্ব সমান। ৩. কম্পিউটার বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। - রিং টপোলজির অসুবিধা: ১. একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অচল। ২. সমস্যা নিরূপণ জটিল। - স্টার টপোলজি: কেন্দ্রিয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গড়ে তোলে। - স্টার টপোলজির সুবিধা: ১. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করলেও প্রতিবন্ধকতা দেখা দেয় না। ২. নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ। ৩. একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না। - স্টার টপোলজির অসুবিধা: ১. কেন্দ্রিয় কম্পিউটারে সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক অচল। ২. এখানে বেশি ক্যাবল ব্যবহৃত হয় তাই এটি ব্যায়বহুল পদ্ধতি।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
উদ্দীপকে নেটওয়ার্কের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা এবং না থাকার ক্ষেত…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত। এ অবস্থায় কোন কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। এতে কেন্দ্রিয় নিয়ন্ত্রণ থাকে না।
- রিং টপোলজির সুবিধা:
১. সার্ভারের প্রয়োজন হয় না।
২. প্রত্যেক কম্পিউটারের গুরুত্ব সমান।
৩. কম্পিউটার বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না।
- রিং টপোলজির অসুবিধা:
১. একটি কম্পিউটার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অচল।
২. সমস্যা নিরূপণ জটিল।
- স্টার টপোলজি:
কেন্দ্রিয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে নেটওয়ার্ক গড়ে তোলে।
- স্টার টপোলজির সুবিধা:
১. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করলেও প্রতিবন্ধকতা দেখা দেয় না।
২. নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ।
৩. একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না।
- স্টার টপোলজির অসুবিধা:
১. কেন্দ্রিয় কম্পিউটারে সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক অচল।
২. এখানে বেশি ক্যাবল ব্যবহৃত হয় তাই এটি ব্যায়বহুল পদ্ধতি।