সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলটি হলো অপটিক্যাল ফাইবার । নিচে এর গঠন বর্ণনা করা হলো— বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত । অংশ তিনটি হলো— ১. কোর, ২. ক্লাডিং এবং ৩. জ্যাকেট । ১. কোর : অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের প্রতিসরাংক ক্লাডিং-এর প্রতিসরাংকের তুলনায় বেশি। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার (um) পর্যন্ত হয়ে থাকে । ২. ক্লাডিং কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং-এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাচ বা প্লাস্টিকের তৈরি, কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং-এর বহিঃস্থ বাফার-এর ব্যাস 250 মাইক্রোমিটার । ৩. জ্যাকেট : অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে :
1 byte = 8 bit ডেটা স্থানান্তরে অতিরিক্ত 1টি স্টার্ট bit 2টি স্টপ bit প্রয়োজন হয়।
640 bit এর সাথে অতিরিক্ত প্রয়োজন হয়
∴ মোট ডেটা
উক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে সিনক্রোনাস ট্রান্সমিশনে যুক্ত রিডাডেন্ট বিটের সংখ্যা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যুক্ত রিডান্ডেন্ট বিটের চেয়ে কম। অর্থাৎ একই পরিমাণ বাইনারি বিট সিকুয়েন্সের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশনে অধিক ডেটা উপস্থিত থাকে। সুতরাং সিনক্রোনাস ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে দক্ষ এবং ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল। কারণ এর ইন্সটলেশন খরচ অত্যন্ত বেশি।